করোনা পরিস্থিতি সামাল দিতে নাজেহাল দেশের স্বাস্থ্যকর্মীরা। ক্রমাগত লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। কার্যত ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। এই পরিস্থিতি সামাল দিতে দেশে দরকার দেড় লক্ষ চিকিৎসক, ২ লক্ষ নার্স এবং ৫ লক্ষ আইসিইউ বেড, পরামর্শ দিলেন নারায়না হেলথ ফাউন্ডার তথা প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডঃ দেবী শেট্টি।
অতিমারীর শিখরে এখনও পৌঁছয়নি দেশ, দৈনিক সংক্রমণ ৫ লক্ষে পৌঁছলে সেই সময় আসবে, সাবধান করলেন ডঃ শেট্টি। তিনি আরও বলেন অতিমারী নিয়ন্ত্রণে আনার পরিষেবাই নেই দেশে, শুধু এমনটাই নয়। স্বাস্থ্যকর্মীর সংখ্যাও প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম।
তিনি বলেন, "খুব শিগগির আমাদের এমন খবর শিরোনামে দেখতে হবে যেখানে ডাক্তার অথবা নার্স না থাকার কারণে রোগী আইসিইউ তে প্রাণ হারালেন"।