বাংলাদেশের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ, জিততে মরিয়া ভারত

Updated : Jun 07, 2021 08:44
|
Editorji News Desk

ভারতীয় ফুটবল দলের সামনে সোমবার মারণ-বাঁচন লড়াই। প্রতিপক্ষ বাংলাদেশ। যাদের শেষ সাক্ষাতে হারাতে পারেনি ভারত। যুবভারতী ক্রীড়াঙ্গনে ২০১৯ সালের সেই ম্যাচে ৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ। শেষ লগ্নে গোল করে সমতা ফেরান আদিল খান। তাই শক্তিশালী কাতারের বিরুদ্ধে দুরন্ত লড়াই করার পরেও বাংলাদেশকে নিয়ে চিন্তিত সুনীল ছেত্রীরা। ভারতের কোচ ইগর স্টিমাচ বলেছেন, "বাংলাদেশ অত্যন্ত লড়াকু একটা দল। ওদের সমীহ না করে উপায় নেই।" বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গিয়েছে ভারতের। এশিয়া কাপে খেলতে হলে সোমবার জিততেই হবে সুনীলদের৷ তাই বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলার কথা ভাবছে ভারত। এরই মধ্যে করোনায়,আক্রান্ত হয়ে এই ম্যাচে নেই অনিরুদ্ধ থাপা। তাঁর অভাবে মাঝমাঠে বিকল্প কমেছে।

FootballAsia Cup 2021

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও