ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগোবে? ৩২ রানে এগিয়ে থেকে শেষ দিন মাঠে নামবে ভারত। হাতে ৮ উইকেট। প্রথম ইনিংসে ভারতের ২১৭ রানের জবাবে ব্যাট করতে করতে নেমে ২৪৯ রানে শেষ হয়ে যায় ব্ল্যাক ক্যাপসদের ইনিংস। তারা এগিয়ে ছিল ৩২ রানে। জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করেন ভারতের দুই ওপেনার শুভমন গিল ও রোহিত শর্মা। ৮ রান করে টিম সাউদির বলে আউট হন গিল। ৩০ রানে আউট হন রোহিত। এক্ষেত্রেও বোলার সাউদি। ১২ রানে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারা। ৮ রানে অপরাজিত অধিনায়ক বিরাট কোহলী।