জাতীয় দলের হয়ে প্রথম অধিনায়কত্বেই সফল শিখর ধবন। দলকে জিতিয়ে নিজেও সেই জয়ে বড় অবদান রাখলেন।
একদিনের সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ১-০ এগিয়ে গেল ভারত।টসে জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা।ভারতের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে শ্রীলঙ্কা নয় উইকেটের বিনিময়ে সংগ্রহ ২৬২।
এরপরেই শুরু হয় ভারতের ঝোড়ো ইনিংস।৮৬ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক শিখর ধবন।
২০ বলে ৩১ রান করে ক্রিজে ছিলেন সূর্যকুমার যাদব কলম্বো প্রেমদাসা স্টেডিয়াম বরাবরই স্পিনারদের সাহায্য করে। রবিবারও তার ব্যতিক্রম হয়নি। প্রথম দিকে ধবন পেসারদের দিয়ে বল করালেও সাফল্য পাননি।