ভেজা পিচে আগুন ঝরাচ্ছেন শামি, বিপদে নিউজিল্যান্ড

Updated : Jun 22, 2021 19:52
|
Editorji News Desk

আচমকাই মোড় ঘুরতে শুরু করল ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের৷ বৃষ্টিবিঘ্নিত টেস্টের পঞ্চম দিনে লাঞ্চের আগে ১৩৫ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট ফেলে দিয়েছে ভারত। ভেজা, স্যাঁতস্যাঁতে ব্রিটিশ পরিবেশে সাউদাম্পটনের মাঠে আগুন ঝরাচ্ছেন মহম্মদ শামি, ইশান্ত শর্মারা। দু'টি করে উইকেট নিয়েছেন তাঁরা। একটি উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। তবে উইকেট কামড়ে ব্যাট করছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৯ রানে অপরাজিত আছেন তিনি। প্রথম ইনিংসে ভারত তুলেছিল ২১৭ রান। খাতায়-কলমে মঙ্গলবারই ম্যাচের শেষ দিন। তবে বুধবার রিজার্ভ ডে রাখা হয়েছে।

IndiaNew Zealandcricket

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও