জুনের প্রথম সপ্তাহে দেশে দৈনিক মৃত্যু ছাড়াতে পারে ২ হাজার, আশঙ্কা ল্যানসেটের

Updated : Apr 16, 2021 14:55
|
Editorji News Desk

দেশে ধীরে ধীরে ভয়াবহ আকার নিচ্ছে করোনা। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। জুন মাসে এই সংখ্যা আরও বাড়বে বলে বিজ্ঞান গবেষণা পত্রিকা ল্যানসেটের তরফে জানানো হয়েছে। তারা জানিয়েছে, জুনের প্রথম সপ্তাহে দেশে দৈনিক মৃত্যু বেড়ে ২ হাজার ৩২০ পর্যন্ত হতে পারে। রিপোর্টে বলা হয়েছে, "করোনার প্রথম সংক্রমণের মতোই দ্বিতীয় ঢেউ থাবা বসাচ্ছে ভারতের দ্বিস্তরীয় এবং ত্রিস্তরীয় শহরগুলিতে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে মাত্র ৪০ দিনে দৈনিক নতুন সংক্রমণ ১০ হাজার থেকে বেড়ে ৮০ হাজার হয়েছে।" করোনার প্রথম পর্বে দেশে এক দিনে সর্বাধিক মৃত্যু হয়েছিল ১ হাজার ২৯০ জনের। তারপর ধীরে ধীরে মৃতের সংখ্যা কমতে শুরু করে।

Lancet reportIndia

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার