বৃহস্পতিবার রাতে কাতারের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচে নামবে ইগর স্টিমাচের টিম।ভারতীয় সময় সন্ধে ৭:৩০ মিনিটে শুরু হবে ৯০ মিনিটের যুদ্ধ। দোহার জাসিম বিন হামাদ স্টেডিয়ামে। গত বছর বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের প্রথম পর্বের ম্যাচে এশিয়ার সেরা দলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত। ভারতের কোচ স্টিমাচ বলছেন, ‘প্রতিপক্ষ যেই হোক না কেন, টিম ভীষণ পেশাদার। কী ভাবে নিজেদের মোটিভেট করতে হয়, জানে খুব ভালো করে। মাঠে নেমে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে ছেলেরা।’