Tokyo Olympics : অলিম্পিক ফেরত অ্যাথলেটদের বিমানে উঠতে RT-PCR নেগেটিভ রিপোর্ট লাগবে না

Updated : Jul 26, 2021 08:07
|
Editorji News Desk

টোকিও অলিম্পিক থেকে যাঁরা দেশে ফিরছেন সেইসব অ্যাথলিট, আধিকারিক এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের করোনার আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্টের প্রয়োজন নেই। রবিবার একথা জানাল ভারত সরকার।

রবিবারই এই মর্মে সরকারের কাছে অনুরোধ জানান ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট নরিন্দর বাত্রা। তার পরই স্বাস্থ্য মন্ত্রকের সহ সচিব লাভ আগরওয়াল একটি চিঠিতে  টোকিও থেকে বিমানে চাপার আগে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্টের প্রয়োজন নেই বলে জানিয়ে দেন। 

তবে স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিক জানিয়েছেন, ভারত ছাড়ার সময় স্যালিভা-নির্ভর পরীক্ষায় যাঁদের নেগেটিভ এসেছিল, তাঁদেরই ফ্লাইটে উঠতে দেওয়া হবে। এর পাশাপাশি ভারতে নামার পর তাঁদের পরীক্ষা করা হবে। শুধুমাত্র উপসর্গহীনদের বিমানে উঠতে দেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে পৌঁছানোর পর প্রতিনিধিদের পুনরায় পরীক্ষা করা হবে। নমুনা দেওয়ার পরই তাঁদের বিমানবন্দর ছাড়তে দেওয়া হবে। এর পাশাপাশি আগামী ১৪ দিন তাঁরা যাতে নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখেন সেই শর্তও দেওয়া হবে। 

India govtTokyo Olympics

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও