IND vs ENG Live: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতের ইনিংস মাত্র ৭৮ রানেই শেষ হয়ে গেল। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারতের ব্যাটিং অর্ডার। সর্বোচ্চ রান রোহিত শর্মার রোহিতের সংগ্হ, ১৯। ১৮ রান করেন অজিঙ্কা রাহানে। ইংল্যান্ড একস্ট্রা ১৬ রান দিয়েছে। বাকিরা কেউ ১০-এর গণ্ডি টপকাতে পারেনি। কেএল রাহুল, মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহ শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরে যান। রীতিমতো হতাশাজন পারফরম্যান্স বিরাট কোহলিদের।
জিমি অ্যান্ডারসন ভারতকে প্রথম ধাক্কা দিয়েছিল। মাত্র ২১ রানে কেএল রাহুল, চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলিকে আউট করে ভারতীয় ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দেয় অ্যান্ডারসন। ভারতকে শেষ করলেন ওভারটন। ৩ উইকেট তুলে নেন এই বোলার। মাঝে অলি রবিনসন এবং স্যাম কারান ২টি করে উইকেট নেন