এবার আয়কতর দফতরের নজরে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। হিসাব বর্হিভূত সম্পত্তির অভিযোগে অনুব্রত মন্ল ও তাঁর আত্মীয়কে নোটিস পাঠাল আয়কর দফতর।এক সপ্তাহের মধ্যেই নোটিসের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত এবং তাঁর ৪ আত্মীয়কে।আয়কর দফতরের দাবি বীরভূমের এই তৃণমূল নেতার হিসাববহির্ভূত সম্পত্তি রয়েছে আসানসোল, পুরুলিয়া এবং বাঁকুড়াতে। সেব্যাপারেই অনুব্রত এবং তাঁর চার আত্মীয়ের জবাব তলব করা হয়েছে। প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল অষ্টম দফায় ভোট বীরভূমে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত ও তাঁর ৪ আত্মীয়কে নোটিসের জবাব দিতে হবে ৩০ এপ্রিলের মধ্যে।