বীরভূমের ইলামবাজারে বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ । প্রমাণ লোপাট করতে গোবর জল লেপে দেওয়ার অভিযোগ । অভিযোগ অস্বীকার বিজেপির ।
অভিযোগ বোলপুর বিধানসভার অন্তর্গত ইলামবাজার থানার খাদিমপুর গ্রামে বিজেপি নেতা আশরাফ সেক দলবল নিয়ে বাড়িতে বোমা বাধার কাজ করছিল সেই সময়ই বোমা বিস্ফোরণ হয় । আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গ্রামের মানুষ ভিড় করে । তৃণমূলের অভিযোগ তৎক্ষণাৎ আশরাফ সেখের পরিবার প্রমাণ লোপাট করতে গোবর জল দিয়ে ঘরের উঠোনে লেপে দেয় । তারপরই বিজেপির দুষ্কৃতীরা এলাকা ছেড়ে দেয় । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা আশরাফ সেখের স্ত্রী, তাঁর দাবি তৃণমূলের লোকজন তাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে।