করোনা টিকার জোড়া ডোজ নেওয়ার পরেও অনেকের শরীরে তৈরি হয়নি অ্যান্টিবডি (Antibody)। তাই বুস্টার ডোজে অনুমোদন দেওয়ার কথা ভাবছে ICMR।
ভারতের বাইরে অনেক দেশেই ‘বুস্টার ডোজ’ (Booster Dose) দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, অনেকের ক্ষেত্রে দুটি ডোজ নেওয়ার পরও তৈরি হয়নি অ্যান্টিবডি। তাই এ বার বুস্টার ডোজে অনুমোদন দিতে পারে আইসিএমআর।
সমীক্ষায় দেখা গিয়েছে, দুটি ডোজ় নেওয়ার পরও ২০ শতাংশের শরীরে কোনও আ্যান্টিবডি (Antibody) তৈরি হয়নি। তাই বাধ্য হয়েই বুস্টার ডোজে অনুমোদন দিতে হতে পারে।
ভুবনেশ্বের একটি গবেষণার টিমের সদস্যদের অ্যান্টিবডি পরীক্ষা করে দেখা গিয়েছে তাদের মধ্যে ২৩ শতাংশের শরীরে কোনও আ্যান্টিবডি নেই। অর্থাৎ অ্যান্টিবডি রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। এদের প্রত্যেকেরই ভ্যাকসিনের দুটি করে ডোজ নেওয়া হয়ে গিয়েছে। এরপরেই বুস্টার ডোজ নিয়ে ভাবনা গতি পেয়েছে।