দুরন্ত লড়ে বিশ্বকাপজয়ী ফ্রান্সকে রুখে দিল হাঙ্গেরি

Updated : Jun 19, 2021 21:06
|
Editorji News Desk

উইকেন্ডের প্রথম ম্যাচেই অঘটন ইউরো কাপে। দুরন্ত ফুটবলের সাক্ষী থাকল গোটা বিশ্ব। অবিশ্বাস্য লড়াই করে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিল হাঙ্গেরি। খেলা শেষ হল ১-১ গোল। প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচেই অপ্রত্যাশিত ধাক্কা খেতে হল ফরাসীদের। শনিবার প্রথমে গোল করে এগিয়ে যায় হাঙ্গেরি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন ফিওলা। দ্বিতীয়ার্ধের চলে সমানে সমানে টক্কর। উপচে পড়া গ্যালারিতে বিশ্বকাপজয়ীদের এক ইঞ্চি জমি ছাড়েনি হাঙ্গেরি। অবশেষে ৬৬ মিনিটে হাঙ্গেরির রক্ষণের ভুলে গোল শোধ করে দেন গ্রিজম্যান। তারপর প্রচণ্ড চাপ তৈরি করেও আর গোল করতে পারেনি ফ্রান্স।

euroFranceMatch

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও