বসনিয়া সীমান্তে অপেক্ষারত শরণার্থীরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যেন। তাঁর প্রতিদিনের যন্ত্রণা খানিকটা লাঘব করতে ব্যবস্থা করা হয়েছে ক্রিকেট ম্যাচের। রোমের একটি মানবাধিকার সংস্থা ব্যবস্থা করেছে ব্যাট, বল, উইকেট সহ যাবতীয় সরঞ্জামের। তাদের সাহায্য করেছে ভারত এবং পাকিস্তানের দূতাবাস। অনুদান পাঠিয়েছেন ইংল্যান্ডের অনেকেও৷ প্রতিদিনের জীবনযন্ত্রণা আর ইউরোপীয় ইউনিয়নে ঢোকার জন্য অনন্ত অপেক্ষার মধ্যে ক্রিকেট খেলার সুযোগ পেয়ে আপ্লুত শরণার্থীরা। তাঁরা সকলেই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বাসিন্দা। দেশ আলাদা।কিন্তু ধমণীতে ক্রিকেটের প্রতি প্রবল ভালবাসা।