আইপিএল নিয়ে চাপান উতোর শুরু হল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। করোনার কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যায়নি অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। সেই সময় থেকেই দুই দেশের বোর্ডের মধ্যে বিতর্ক চলছে। তবে সেই সফরের সময়েই অস্ট্রেলীয় ক্রিকেটাররা আইপিএল খেলতে চলে এসেছিলেন ভারতে। সেই নিয়ে তাঁদের কটাক্ষ করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ।
স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলদের আচরণকে 'দ্বিচারিতার’ তকমা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, “কিছু ক্রিকেটার আইপিএল খেলতে এসে একটি শব্দও করল না। কিন্তু এখানে আসার ব্যাপারে তাদের অন্য মত ছিল। এটা দ্বিচারিতা। হতাশাজনক এমন আচরণ।” এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন স্মিথ।