রাজ্যের কোভিড পরিস্থিতির উপর নজরদারি চালানোর জন্য টাস্ক ফোর্স গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলিতে কোভিড মোকাবিলার সমস্ত ব্যবস্থা রয়েছে কিনা সেদিকেই নজর রাখবে এই টাস্ক ফোর্স। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে কীভাবে বেড সংখ্যা বাড়ানো যায় সেদিকে নজর দেবে এই টাস্ক ফোর্স। এর পাশাপাশি আর-আহমেদ ডেন্টাল কলেজে কোভিড ইউনিট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাস্ক ফোর্সের মাথায় রয়েছেন আইইএস সঞ্জয় বানসাল। যিনি স্বাস্থ্য দফতরের অন্যতম সচিব। তার সঙ্গে আরও যে তিনজন সদস্য রয়েছেন, তাঁরা হলেন ডাঃ হরে কৃষ্ণ চন্দ্র, ডাঃ সোমা মাইতি, এবং ডাঃ অর্নব রায়।