দেশ দখলের পর প্রাক্তন আশরফ ঘানি সরকারের আধিকারিক এবং কর্মীদের ইমেল অ্য়াকাউন্টসে নজর তালিবানের। সে'সব ঘেটে ঘানি (Ashraf Ghani) সরকারের গোপন তথ্য পাওয়ার চেষ্টা করছে তালিবানরা। দ্রুত আফগানিস্তানের (Afghanistan) একাধিক সরকারি কর্মী এবং আধিকারিকদের ইমেল অ্যাকাউন্ট বন্ধ করল গুগল (Google)। সংস্থা সূত্রে খবর, সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করায় সাময়িক ভাবে অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে।
Google এর তরফে শুক্রবার জানান হয়েছে, আফগানিস্তানের পরিস্থিতির উপরে নজর রাখছে সংস্থা। আফগানিস্তানের (Afghanistan) গোপন নথি সুরক্ষার স্বার্থেই আপাতত অ্য়কাউন্টগুলো বন্ধ করা হয়েছে।