মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের রান্নার গ্যাসের দাম ঊর্দ্ধমুখী। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু সাড়ে ২৫ টাকা। ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৮৬১ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতি মাসের পয়লা তারিখে রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য সংশোধন করে। এর আগে ১ মে এলপিজি সিলিন্ডারের দামে কোনও বদল হয়নি। এপ্রিলে এলপিজি সিলিন্ডারে দাম ১০ টাকা কমেছিল। ফেব্রুয়ারি ও মার্চে ফের দাম বেড়েছি।
দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে ৮০৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৩৪.৫০ টাকা। অর্থাৎ, দাম বাড়ল ২৫.৫০ টাকা।