রাত গড়িয়ে সকাল। গার্ডেনরিচের আগুন নেবাতে গিয়ে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
২১ ঘণ্টা পরেও গার্ডেনরিচে ধিকিধিকি জ্বলছে আগুন। ১২-১৪টা গুদাম সম্পূর্ণ ভস্মীভূত। বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে।
দমকলের ৮টি ইঞ্জিন কুলিং ডাউন প্রক্রিয়া চালাচ্ছে। এখনও ধোঁয়ায় ঢেকে রয়েছে এলাকা। গতকাল সকাল ১০টা নাগাদ তারাতলা রোডে পোর্ট ট্রাস্টের জমিতে গোডাউনে আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এলাকায়।