ফরাসি ওপেনের তৃতীয় পর্বে জয়ী হলেন আলেক্সান্ডার জেরেভ, ড্যানিল মেদভেদেভরা। চতুর্থ পর্বে পৌঁছে গেলেন তাঁরা। জিতেছেন সেরিনা উইলিয়ামস এবং ভিক্টোরিয়া আজরেঙ্কাও।জেরেভের মুখোমুখি হয়েছিলেন লাসলো ডেরের। ৬-২, ৭-৫, ৬-২ ফলে জেতেন জার্মান টেনিস তারকা। গত বছর ইউএস ওপেনের ফাইনালিস্ট জেরেভের সামনে প্রায় দাঁড়াতেই পারেননি ডেরে। দ্বিতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও জিততে পারেননি।