জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ইউরো শুরু বিশ্বজয়ী ফ্রান্সের

Updated : Jun 16, 2021 07:44
|
Editorji News Desk

জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ইউরো কাপ অভিযান শুরু করল বিশ্বকাপজয়ী ফ্রান্স। দুই সুপারপাওয়ারের লড়াই ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে৷ ম্যাচের ২০ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ফ্রান্স। পোগবা বাঁ-প্রান্তে বল বাড়িয়েছিলেন লুকাস হার্নান্দেসকে। বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার জার্মানির পেনাল্টি বক্সের মধ্যে সেন্টার করেন কিলিয়ান এমবাপের উদ্দেশে। বল বিপন্মুক্ত করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন আড়াই বছর পরে জার্মানির জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো ম্যাটস হুমেলস। এই গোলের পর বার বার আক্রমণ করেও ফরাসী রক্ষণ ভাঙতে পারেননি জার্মানরা৷ তিন বছর আগেই বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। ইউরো কাপের শুরুটাও ভাল হল তাদের।

Footballeuro cup

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও