জোট নিয়ে অসন্তোষ, বামফ্রন্ট ছাড়ার হুঁশিয়ারি ফরওয়ার্ড ব্লকের

Updated : Jun 12, 2021 17:09
|
Editorji News Desk

কংগ্রেস বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট হলে বামফ্রন্টকে টিকিয়ে রাখার আর কোনও প্রয়োজনীয়তা নেই৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে একথা জানিয়ে দিল বামফ্রন্টের দ্বিতীয় বৃহত্তম শরিক ফরওয়ার্ড ব্লক। শনিবার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দলীয় দফতরে সাংবাদিক বৈঠক করেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। তিনি বলেন, ''বিমান বসুকে আমরা বলেছি আপনি ঠিক করুন বামফ্রন্ট রাখবেন নাকি তুলে দেবেন। যদি বাজার অর্থনীতির সমর্থক কংগ্রেস এবং সাম্প্রদায়িক আইএসএফ বামফ্রন্টের দু'টো ক্রাচ হয়, তাহলে আর বামফ্রন্ট রাখার অর্থ হয় না।" রাজ্যের মানুষ সংযুক্ত মোর্চাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে জানিয়ে নরেনবাবুর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ''বামফ্রন্ট কোনও দলের একক সম্পত্তি নয়।" তবে ফরওয়ার্ড ব্লক নেতা জানিয়েছেন, বিমান বসুর সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে। মঙ্গলবার ফের বৈঠক হতে পারে।

protestforward block

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট