করোনার প্রকোপ এখনও কাটেনি। আর তার মধ্যেই প্রথমবার বার্ড ফ্লুর H10N3 স্ট্রেনের হদিশ মিলল মানুষের শরীরে। চিনের জিয়াংসু প্রদেশের ৪১ বছর বয়সি এক ব্যক্তির শরীরে এই সংক্রমণ ধরা পড়েছে। চিনের ন্যাশনাল হেলথ কমিশন অর্থাৎ এনএইচসি-র তরফে মঙ্গলবার একথা জানানো হয়েছে। বিবৃতিতে এনএইচসি জানিয়েছে, জ্বর ও অন্য উপসর্গ নিয়ে ২৮ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তিনি H10N3 অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত। তবে কীভাবে তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তা অবশ্য কমিশনের তরফে জানানো হয়নি।
তবে এই ভাইরাস নিয়ে খুব একটা চিন্তার প্রয়োজন নেই বলেই কমিশনের তরফে জানানো হয়েছে। তারা জানিয়েছে, এই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। সাধারণত যাঁরা পোলট্রিতে কাজ করেন তাঁদের শরীরে এই সংক্রমণ দেখা যায়।