ভোটারদের মারধর ,ভয় দেখাচ্ছে সংযুক্ত মোর্চা প্রার্থী মহঃ মোক্তার। অভিযোগ কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের। প্রার্থীর অভিযোগ, এলাকায় উত্তেজনা তৈরির জন্যেই এই সব করে বেড়াচ্ছে প্রার্থী। একজন প্রার্থীর কাজ ভোটারদের ভয় দেখানো নয়, ভোট ঠিক মতো হচ্ছে কিনা তা দেখা। ভোট পরিদর্শনে বেরিয়ে এমনটাই জানান ফিরহাদ