KMC: ভ্যাকসিনের দিনবদল নিয়ে ভুয়ো বিজ্ঞপ্তি, তদন্তের নির্দেশ দিলেন অতীন ঘোষ

Updated : Aug 21, 2021 17:30
|
Editorji News Desk

ভ্যাকসিনের (Coronavirus vaccine) দিন বদল নিয়ে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) নামে ভুয়ো বিজ্ঞপ্তি জারির অভিযোগ তুললেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ (Atin Ghosh)।

১৭ অগাস্টের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সোম-মঙ্গল, বৃহস্পতি-শুক্র প্রথম ডোজ ও বুধ ও শনিবার দেওয়া হবে দ্বিতীয় ডোজ। অতীন ঘোষের দাবি, ওই বিজ্ঞপ্তি ভুয়ো। ৭৩ নম্বর ওয়ার্ডে ওই ভুয়ো বিজ্ঞপ্তি কারা দিয়েছিল, তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে তিনি জানিয়েছেন, পুর স্বাস্থ্য কেন্দ্রগুলিতে শনিবার যাঁরা ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে এসেছেন, তাঁদের কাউকে ফেরানো হয়নি। এর আগে ১৩ অগাস্ট কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি জারি করে জানায়, পুর স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সোম-বুধ-শুক্র দ্বিতীয় ডোজ ও মঙ্গল-বৃহস্পতি-শনি প্রথম ডোজ দেওয়া হবে। এরপর ১৯ অগাস্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ অগাস্ট থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে ৩টে পর্যন্ত প্রথম ডোজ ও দুপুর ৩টে থেকে বিকেল ৪টে পর্যন্ত দ্বিতীয় ডোজ মিলবে। 

Atin Ghosh KMCKolkata municipal Corporation

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট