সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে একাধিক প্রতারণায় অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে দিল্লি থেকে কলকাতা আনা হল।
দিল্লির চাণক্যপুরীর পাঁচতারা হোটেল থেকে গ্রেফতারের পর হাওড়ায় নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় জগাছা থানায়।
ধৃতের বিরুদ্ধে সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগ সহ একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। বিবাহবিচ্ছেদের মামলা করে পুলিসের কাছে স্বামীর সমস্ত কুকীর্তির কথা জানান শুভদীপের স্ত্রী।
ধৃতকে তিনদিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট।