সরকারি পরিসংখ্যানটাই হাড় হিম করা। বিগত কয়েকদিন ধরেই বাংলায় হু হু করে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে প্রতি দুজন আরটি পিসিআর টেস্ট করালে একজনের পজিটিভ আসছে। অথচ চলতি মাসের শুরুতেও এই হার ছিল বেশ কম, ২০ জনে একজন পজিটিভ। মাসের শেষে ৫ গুণ বেড়েছে সংক্রমণের হার। টাইমস অফ ইন্ডিয়াকে কলকাতার এক প্যাথলজিক্যাল ল্যাবের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক জানিয়েছেন, কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের ৪৫-৫৫% রিপোর্ট পজিটিভ আসছে। সারা বাংলায় পজিটিভ আসার হার ২৪ %, ক'দিন আগেও যা ছিল ৫ %"।