Euro Match 2020: ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল  হ্যারি কেনের দল

Updated : Jul 04, 2021 07:30
|
Editorji News Desk

জার্মানিকে ২-০ গোলে হারানোর পর এবার ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল  হ্যারি কেনের দল। জোড়া গোল করে ম্যাচের নায়ক অধিনায়ক হ্যারি কেন।ম্যাচের মাত্র ৪ মিনিটে রাহিম স্টার্লিংয়ের মাপা পাস থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেন। শুরুতেই ১-০ গোলে এগিয়ে যাওয়া ইংল্যান্ডকে এরপর প্রথমার্ধ জুড়ে সামলাতে হিমশিম খেতে হল ইউক্রেনকে। কয়েকটা হাফচান্স তৈরি করলেও গোলের মুখ দেখেনি ইউক্রেন। প্রথমার্ধ ১-০ থাকার পর দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড যেন আরও ভয়ঙ্কর।দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল ম্যাগুয়েরের। শ’-য়ের দুরন্ত ফ্রিকিক থেকে মাথা ছুঁইয়ে  গোল ম্যাগুয়েরের।  যেটুকু ফেরার আশা ছিল,সেটাও কার্যত শেষ হয়ে গেল ইউক্রেনের। তবুও লড়াইয়ে ফিরতে মরিয়া ছিল ইউক্রেন। তবে ঘুরে দাঁড়ানোর লড়াইটা ফের একবার শেষ করে দিলেন সেই হ্যারি কেন।স্টার্লিংয়ের পাশ থেকে শ’-য়ের দৌড়। ইউক্রেনের বক্সের ডানদিক থেকে মাপা ক্রস। ফের গোল হ্যারি কেনের। 

euroUkraineEngland

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও