জমে উঠেছে ইউরো, ম্যাসিডোনিয়া-নেদারল্যান্ড, ইউক্রেন-অস্ট্রিয়া, রাতে রাশিয়া-ডেনমার্ক, বেলজিয়াম-ফিনল্যান্ড

Updated : Jun 21, 2021 16:39
|
Editorji News Desk

জমে উঠেছে ইউরো। সন্ধে থেকেই বাংলার ঘরে ফুটবলের সেই চেনা আবেগ। ইউরোয় সোমবার ভারতীয় সময় রাত সাড়ে নটায় মুখোমুথি হবে উত্তর ম্যাসিডোনিয়া ও নেদারল্যান্ড, একই সময়ে দেখা যাবে ইউক্রেন ও অস্ট্রিয়ার ম্যাচ। এরপরের খেলা ভারতীয় সময় রাত সাড়ে বারোটায়। মুখোমুখি ফিনল্যান্ড ও বেলজিয়াম। রাত সাড়ে বারোটায় রয়েছে আরও একটি ম্যাচ। রাশিয়ার মুখোমুখি হচ্ছে ডেনমার্ক। বেলজিয়াম-ফিনল্যান্ডের ম্যাচ ঘিরে চড়ছে পারদ। গ্রুপ বি-র শীর্ষে থাকতে হলে রোমেলু লুকাকুদের এই ম্যাচ ড্র করতে হবে। ফিনল্যান্ডের কোচ মার্কু কার্নেভা জানিয়েছে, ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হতে চলেছে তার দল। রাশিয়া-ডেনমার্কের ম্যাচও হাড্ডাহাড্ডি। তিন পয়েন্ট নিয়ে রাশিয়া এখন দ্বিতীয় স্থানে রয়েছে। ডেনমার্ক চতুর্থ স্থানে।নেদারল্যান্ড -মেসিডোনিয়ার ম্যাচে নেদারল্যান্ড শেষ ষোলোয় পৌঁছে গেছে।  ডাচেদের কাছে এই ম্যাচ  তাই অনেকটাই নিয়মরক্ষার।

euroMatch

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও