সপ্তাহান্তে জমজমাট লড়াই ইউরো কাপে। শেষ ষোলোয় জায়গা করে নিতে শনিবার বেশি রাতে মাঠে নামবে ইংল্যান্ড,পড়শি স্কটল্যান্ডের বিরুদ্ধে। জয় ছিনিয়ে নিতে শেষ ষোলোর টিকিট কনফার্ম করতে মরিয়া গ্যারেথ বেল, রহিম স্টার্লিংরা। তার আগে সুইডেন নামবে স্লোভাকিয়ার বিরুদ্ধে। আর এক হাই প্রোফাইল ম্যাচে বিশ্বকাপ রানার্স ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে চেক রিপাবলিক।