একদিকে ফিফা ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর দল তারকাসমৃদ্ধ বেলজিয়াম। অন্যদিকে মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর দল, গতবারের ইউরো কাপ চ্যাম্পিয়ন পর্তুগাল। ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালে রবিবার মেগা লড়াই। লুকাকু, ডি ব্রুইন, হ্যাজার্ড- বেলজিয়াম দলে তারকার ছড়াছড়ি। অন্যদিকে সিআর সেভেন ছাড়াও পর্তুগাল দলে আছেন রেনাতো সাঞ্চেস, বের্নার্দো সিলভারা।
তবে রবিবারের প্রথম ম্যাচও জমজমাট। ইউরোপের ব্রাজিল কমলা জার্সির নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে চেক রিপাবলিক। দুরন্ত ফর্মে আছে দ্য অরেঞ্জস। গ্রুপ লিগের তিন ম্যাচে ৮ গোল করেছে তারা। তুলনায় খাতায় কলমে এবং ফর্মের বিচারে আন্ডারডগ চেক প্রজাতন্ত্র।