ইউরো কাপের ফাইনালে পেনাল্টি মিস। সেই অপরাধেই চূড়ান্ত বর্ণবৈষম্যমূলক মন্তব্যের শিকার ইংল্যান্ডের তিন কৃষ্ণাঙ্গ ফুটবলার বুকায়ো সাকা, জ্যাডন সানচো এবং মারকাস RASHFORD।
সোশ্যাল মিডিয়ায় ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ ফুটবলাররা অশ্রাব্য গালিগালাজের শিকার হওয়ার পরে, ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন বিবৃতি দিতে বাধ্য হয়।এফএ-র তরফে তারপরেই বিবৃতি দিয়ে জানানো হয়, যেভাবে তিন তারকাকে নিশানা করা হচ্ছে, তা কার্যত বিস্ময়কর!
এফএ-র বিবৃতিতে ফুটবলারদের পাশে দাঁড়িয়ে দোষীদের কঠিনতম শাস্তির দাবি জানানো হয়েছে। খেলা থেকে বৈষম্য দূর করার জন্য সবরকমের চেষ্টা করা হবেও বলেও বিবৃতিতে জানানো হয়েছে।।
গোটা ঘটনায় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে এফ এ।লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষেও জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বর্ণবৈষম্যমূলক অপরাধ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তাঁরা তদন্ত শুরু করেছে