Euro cup : শেষ চারে ওঠার পথে বিরল নজির ইংরেজদের, রেকর্ডের মুখে হ্যারি কেন

Updated : Jul 04, 2021 15:44
|
Editorji News Desk

সিকি শতাব্দী পরে ইউরো কাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। সেই সঙ্গে গড়ল একাধিক রেকর্ড৷ এর আগে শেষ বার ১৯৯৬ সালে ইউরোর শেষ চারে উঠেছিলেন ইংরেজরা। সে বার ওয়েম্বলি স্টেডিয়ামে জার্মানির বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করেছিলেন এ বারের কোচ গ্যারেথ সাউথগেট। এ বার সামনে ডেনমার্ক। সেই বাধা টপকালেই প্রথম বার ফাইনাল খেলবে ইংল্যান্ড।

 চলতি ইউরো কাপে ইংল্যান্ড হল একমাত্র দল যারা এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ফেললেও কোনও গোল হজম করেনি। হ্যারি ম্যাগুয়ের ও জন স্টোনসের আঁটোসাঁটো রক্ষণ ও জর্ডন পিকফোর্ডের দুরন্ত গোল কিপিংয়ের সৌজন্যে এই নজির গড়েছে ইংরেজরা।

 দুরন্ত ফর্মে থাকা অধিনায়ক হ্যারি কেনও রেকর্ডের সামনে দাঁড়িয়ে। বিশ্বকাপ ও ইউরো কাপ মিলিয়ে এখনও পর্যন্ত নয়টি গোল করে তিনি জায়গা করে নিয়েছেন অ্যলান শিয়েরারের পাশে। তবে বিশ্বকাপ ও ইউরো কাপে ১০টি গোল করে ইংরেজদের মধ্যে এই তালিকায় এখনও পর্যন্ত শীর্ষে রয়েছেন গ্যারি লিনেকার। বাকি দুই ম্যাচে দুটি গোল করলেই শীর্ষে চলে যাবেন কেন।

Harry KaneEngland

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও