Election Commission: রাজ্য সরকারকে দুর্গাপুজোর অনুদানে অনুমতি দিল নির্বাচন কমিশন

Updated : Oct 03, 2021 10:03
|
Editorji News Desk

দুর্গাপুজোয় ক্লাবগুলোকে ৫০ হাজার টাকা দেওয়ার অনুমতি দিল নির্বাচন কমিশন। কিন্তু চার জেলার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনকারীদের আরও অপেক্ষা করতে হবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়।

কোচবিহার, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা- এই চার জেলার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনকারীদের অর্থ প্রদানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন নির্বাচন কমিশন। আগামী ৩০ অক্টোবর খড়দা, গোসাবা, দিনহাটা ও শান্তিপুরে উপনির্বাচন হবে। তাই ততদিন অপেক্ষা করতেই হবে এই চারজেলাকে।

গত বছর করোনা সংক্রমণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় কলকাতা ও জেলার অধিকাংশ ক্লাব। তাই ৫০ হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা করে রাজ্য সরকার। এবারও সেই একই পরিমাণ অর্থ দেওয়া হবে ক্লাবগুলোকে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী হওয়ায় এতদিন এই অর্থ দেওয়ার অনুমতি দেয়নি কমিশন। শনিবার সেই অনুমতি দিল কমিশন।

Mamata Banerjeedurga puja 2021Durga Puja story

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট