India vs New Zealand: ইডেনে ফিরছে ক্রিকেট, সোমবার থেকে টিকিট বিক্রি শুরু হল অনলাইনে

Updated : Nov 15, 2021 17:57
|
Editorji News Desk

ইডেনে (Eden Gardens) ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট! কোভিড মহামারীর (Covid-19) পর প্রথমবার কলকাতায় আয়োজিত হবে ভারত-নিউজিল্যান্ড (India-New Zealand) ম্যাচ। সোমবার থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হল। ভর্তি করা যাবে দর্শক-আসনের ৭০ শতাংশ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুধবার জয়পুরে প্রথম T-20 ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচ রাঁচিতে ও তৃতীয় ম্যাচ হবে ইডেনে। সোমবার থেকে অনলাইনে ইডেন গার্ডেন্সের টিকিট বিক্রি শুরু হয়ে গেল। bookmyshow.com- এই সাইটে গেলেই টিকিট কাটতে পারবেন। প্রথমদিন অনলাইনে হাজার টিকিট ছাড়া হয়েছিল। কিছুক্ষণ পরই সেই টিকিট শেষ হয়ে যায়। মঙ্গলবার ফের অনলাইনে টিকিট ছাড়া হবে।

সিএবি (Cricket Association Of Bengal) সূত্রে খবর, ইডেনে টিকিটের দাম ৬৫০ টাকা ও ১৫০০ টাকা রাখা হয়েছে। ১৭ নভেম্বর থেকে অফলাইনে টিকিট বিক্রি শুরু হবে। পুলিশের ছাড়পত্র নিয়ে টিকিট ইডেন গার্ডেন্সে ঢুকলে, অফলাইনে টিকিট বিক্রি শুরু হবে।

India vs NewzealandEden GardensT20 series

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও