চেতলা অগ্রণী ক্লাবের উদ্যোগে চালু হল দুয়ারে অক্সিজেন পরিষেবা। উদ্বোধন করলেন ক্লাবের সভাপতি ফিরহাদ হাকিম। ক্লাব সভাপতি জানিয়েছেন, আপাতত ২০টা অক্সিজেন কনসেনট্রেটর জোগাড় হয়েছে। চাহিদা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে পরিষেবা দেবেন চেতলা অগ্রণী ক্লাবের সদস্যরা। ভবিষ্যতে অক্সিজেন কনসেনট্রেটরের সংখ্যা আরও বাড়ানো হবে বলে ক্লাব সভাপতি ফিরহাদ হাকিম জানিয়েছেন।