করোনার বিরুদ্ধে লড়তে এবার আপামর ভারতবাসীকে বার্তা দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ও বর্তমান অধিনায়ক। দিল্লি পুলিশের টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে ভারত তথা রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলির একটি ভিডিও৷ তাতে সকলকে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিরাট। অন্যদিকে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের টুইটার হ্যান্ডেলেও দেওয়া হয়েছে কোভিড সচেতনতার বার্তা। বিখ্যাত 'হুইসেল পোডু' ট্যাগলাইন বদলে হয়েছে,'মাস্ক পোডু, হুইসেল পোডু'।