দেশে ভ্যাকসিনের চরম আকাল। অথচ কাউকে ফোন করলেই শোনা যাচ্ছে করোনা সংক্রান্ত সতর্কতা। তাতে বলা হচ্ছে, অবিলম্বে টিকা নিতে হবে৷ এই নিয়ে সরকারকে তীব্র তিরস্কার করল দিল্লি আদালত। আদালতের পর্যবেক্ষণ, পর্যাপ্ত ভ্যাকসিন যখন নেই, তখন এসব শুনিয়ে কী হবে। সরকার মানুষকে ভ্যাকসিন দিতে পারছেন না। অথচ বলে চলেছে, ভ্যাকসিন নিন। যখন ভ্যাকসিনেশন হচ্ছেই না, তখন এই ধরনের বার্তা দেওয়ার মানে কী!