ভোট গণনার ট্রেন্ডে প্রতিপক্ষ বিজেপিকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলই ফের সরকার গড়তে চলেছে,এই বিশ্বাসে ইতিমধ্যেই জেলায় জেলায় তৃণমূল কর্মীদের মধ্যে শুরু হয়ে গেছে আবির খেলা। এরমধ্যেই তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের টুইট, ‘মোদী+ অমিত শাহ+ বিজেপি+ সিবিআই+ ইডি+ নির্বাচন কমিশন+ গদি মিডিয়া+ বিশ্বাসঘাতক একদিকো এই সবকিছু, অন্যদিকে দিদি+ অভিষেক বন্দ্যোপাধ্যায়+ তৃণণূল কর্মী এবং বাংলা, তার কাছেই কাছে হেরে গেল বিজেপি। টুইটে বিজেপিকে কটাক্ষ ডেরেক ও’ব্রায়েনের