ষষ্ঠ দফার আগে পুলিশ আধিকারিক বদল কমিশনের, টুইটারে আক্রমণ ডেরেকের

Updated : Apr 19, 2021 18:06
|
Editorji News Desk

ষষ্ঠ দফার নির্বাচনের আগে পুলিশ আধিকারিকদের রদবদল করল নির্বাচন কমিশন। ৪ পুলিশ আধিকারিককে অন্যত্র বদলি করা হয়েছে। বীরভূমের মিরাজ খালিদের জায়গায় ২০০৯ ব্যাচের আইপিএস নগেন্দ্র নাথ ত্রিপাঠীকে পুলিশ সুপার করা হয়েছে। আর এ নিয়ে নির্বাচন কমিশনে নিশানা করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। টুইটারে তিনি লেখেন, "নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে ও আদর্শ আচরণবিধি লাগু হওয়ার ৪৫ দিন পর ৪জন আধিকারিককে বদল করল কমিশন। নগেন্দ্র নাথ ত্রিপাঠী আগে নন্দীগ্রামের দায়িত্বে ছিলেন। এ বার তাঁকে বীরভূমে পাঠানো হল। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছে? অবশ্যই নয়!"

Derek O'Brienpolice officer

Recommended For You

editorji | খেলা

Naihati Bypoll 2024: নৈহাটির উপনির্বাচনে তৃণমূল প্রার্থী, সনৎকে সরাসরি সমর্থন তিন প্রধানের কর্তাদের

editorji | ইলেকশন

Maniktala Bypoll: মানিকতলা উপনির্বাচনে প্রার্থী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি, নবান্নের বৈঠকে সিদ্ধান্ত

editorji | পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

Loksabha Election 2024: দেশে মহিলা ভোটারদের অনুপাত বাড়ছে, সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে

editorji | পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

Priyadarshini Hakim: রাজ্যরাজনীতিতে জল্পনা,ভগবানগোলা থেকে উপনির্বাচন লড়তে পারেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী

editorji | পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

Gosaipur Accident: যাত্রীবাহী বাসে ধাক্কা গাড়ির, গোসাইপুরের দুর্ঘটনায় মৃত ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক