ভারতীয় সংবিধানের মুখবন্ধকে অবজ্ঞা করার অভিযোগে টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল তৃণমূল। ১৪ এপ্রিল বাবা সাহেব আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি টুইট করেছিলেন বাবুল। সেখানে আম্বেদকরের ছবির পাশাপাশি সংবিধানের মুখবন্ধের ছবি পোস্ট করেছিলেন তিনি। যদিও সেই মুখবন্ধে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও জাতির অখণ্ডার মতো শব্দগুলিকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তাদের দাবি, সংবিধানের ৪২তম সংশোধনীতে এই শব্দগুলিকে যোগ করা হয়েছিল। এভাবে ভারতীয় সংবিধানকে অবজ্ঞা করার জন্য বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার অনুরোধ করেছে তৃণমূল।