২৭ মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন। আর তার আগে বৃহস্পতিবার শেষ মুহূর্তে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ভোটের প্রচারে যান অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। পটাশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে টিকরাপাড়া মাঠে ভোট প্রচার করেন তিনি। তাঁকে দেখার জন্য মাঠের চারপাশে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। হেলিকপ্টার থেকে মাঠে নামার পর দেবের দিকে ফুল ছুড়ে তাঁকে স্বাগত জানান কর্মী-সমর্থকরা। এরপর ফুল দিয়ে সাজানো গাড়িতে চড়ে রোড শো করেন তিনি।