IPL-2021 CSK v MI: চড়ছে পারদ, ধোনির আগে জাদেজাকে দেখতে চান এই প্রাক্তন তারকা

Updated : Sep 19, 2021 16:55
|
Editorji News Desk

করোনার দাপটে শেষ না হওয়া IPL 2021 নতুন করে শুরু হচ্ছে দুবাইতে। রবিবার মুখোমুখি হচৃছে মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং চেন্নাই সুপার কিংস (CSK)। তার আগে চেন্নাইকে পরামর্শ দিলেন সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে মহেন্দ্র সিংহ ধোনির (MSD) আগে ব্যাট করতে নামা উচিত রবীন্দ্র জাডেজার।

ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে জাডেজা দুরন্ত ছন্দে রয়েছেন। আইপিএল-এর প্রথম পর্বেই তা দেখা গিয়েছে। সাত ম্যাচে ১৩১ রান করেছেন তিনি।

মঞ্জরেকর বলেন, “ধোনির আগে ব্যাট করতে নামা উচিত জাডেজার। আমার মনে হয় চেন্নাই ভাল ফল করবে। ওদের খেলার ধরন পাল্টেছে। মইন আলি এবং স্যাম কারেন বড় দায়িত্ব নিচ্ছে দলে।”

IPL-2021, KKR: চলে এলেন রাসেল-নারিন, মাঠে নামতে তৈরি চনমনে নাইটরা

চেন্নাই দলে কোন কোন বিদেশির খেলা উচিত তাও জানিয়েছেন মঞ্জরেকর। তিনি বলেন, “জস হ্যাজেলউড এবং লুঙ্গি এনগিডি, দুই বিদেশি পেসারকেই একসঙ্গে খেলানো উচিত চেন্নাইয়ের। সঙ্গে মইন আলি আর যদি স্পিন থাকে পিচে তা হলে ইমরান তাহির।”

CSKMiMS Dhoni

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও