পাঞ্জাব কিংসের পর এবার রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলে নিজেদের দ্বিতীয় জয় পেয়ে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। হলুদ জার্সিধারীদের দেওয়া ১৮৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৪৩ রানেই থেমে গেল রাজস্থানের ইনিংস। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। মঈন আলি ২০ বলে ২৬ রান করে আউট হতেই ক্রিজে আসেন আম্বাতি রায়ডু। ১৭ বলে ২৭ রান করে আউট হন রায়ডু। শেষদিকে ব্র্যাভোর ৮ বলে ২০ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে চেন্নাইয়ের স্কোর ১৮০ রানের গণ্ডি পার করে। অন্যদিকে শুরুটা ভালই হয়েছিল রাজস্থানের। কিন্তু তারপরই ধস নামে তাঁদের ইনিংসে। একদিক থেকে কেবল লড়াই করেন জোস বাটলার। কিন্তু অন্যদিকে কেউই তাঁকে যোগ্যসঙ্গত দিতে পারেননি।