করোনায় আক্রান্ত ক্রোয়েশিয়ার পেরিসিচ, খেলবেন না স্পেনের বিরুদ্ধে

Updated : Jun 27, 2021 14:24
|
Editorji News Desk

ইউরো কাপে করোনার হানা। করোনায় আক্রান্ত হলেন ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার ইভান পেরিসিচ। আগামী ১০ দিন নিভৃতবাসে থাকবেন তিনি। স্পেনের বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না পেরিসিচ। লুকা মদরিচরা স্পেনকে হারিয়ে শেষ আটে উঠলে সেই ম্যাচেও খেলা হবে না চমৎকার ফর্মে থাকা পেরিসিচের। গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি গোলও করেছিলেন তিনি।

ক্রোয়েশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো করোনা পরীক্ষার ফল আসে। সেখানে পেরিসিচের রিপোর্ট পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। কোনও ভাবেই যাতে দলের বাকিদের মধ্যে সংক্রমণ না ছড়িয়ে পড়ে সেই দিকেও নজর দেওয়া হয়েছে।

euro cupCroatia FootballCroatia

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও