দু’ হাতে অস্ত্র নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি। সেই ছবিই ধরিয়ে দিল অপরাধীকে।
ছবি পুলিশের নজরে আসতেই অস্ত্র-সহ গ্রেফতার করা হয় এক দুষ্কৃতীকে। মানিকতলা থানার পুলিশের হাতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশের দাবি, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে অস্ত্র কেনাবেচা করছিল দুষ্কৃতীরা। হোয়াটসঅ্যাপ গ্রুপে পোশাক ও হাতঘড়ি দেখে এক দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়।
তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। আরেকটি অস্ত্রের খোঁজ করতেই ধৃত জানায়, সেটা রাখা আছে খুনে অভিযুক্ত ভাটপাড়ার এক দুষ্কৃতীর বাড়িতে।
সেখানে তল্লাশি চালিয়ে অবশ্য অস্ত্র উদ্ধার হয়নি। পলাতক খুনে অভিযুক্ত ওই দুষ্কৃতীও।