করোনা মোকাবিলায় এগিয়ে এল পেটিএম, অ্যাপে মিলবে ভ্যাকসিনের খোঁজ

Updated : May 07, 2021 07:55
|
Editorji News Desk

করোনা মোকাবিলায় এবার এগিয়ে এল পেটিএম৷ এখন থেকে কাছাকাছি সেন্টারগুলির ভ্যাকসিনের স্লট বুকিংয়ের বিবরণ দেবে Paytm। অ্যাপে পাওয়া যাবে কোভিড টিকাকরণের যাবতীয় তথ্য। সম্প্রতি অ্যাপে নয়া টুল এনেছে কোম্পানি। সংস্থার দাবি, সরকারি CoWin অ্যাপের রিয়েলটাইম ডেটা দেবে পেটিএম।
কোম্পানির প্রতিষ্ঠাতা বিজয়শেখর শর্মা জানিয়েছে, CoWin ভ্যাকসিনেটর অ্যাপের বিকল্প তৈরি করতেই পেটিএমে নতুন টুল এনেছে কোম্পানি। ভ্যাকসিন ফাইন্ডার এই টুলের মাধ্যমেই কাছের টিকাকরণ কেন্দ্র সম্পর্কে জানতে পারবেন গ্রাহকরা। জেলার নাম বা পিন কোড দিলেই কাছের কোন সেন্টারে টিকা রয়েছে, তা জানিয়ে দেবে অ্যাপ। থাকছে নোটিফিকেশনের সুবিধা। ফলে কোনও সেন্টারে ভ্যাকসিনের স্লট পাওয়া গেলেই নোটিফিকেশন চলে আসবে গ্রাহকের কাছে। ১৮ বা ৪৫ ঊর্ধ্বের ব্যক্তিরা এই অ্যাপে নিজেদের জন্য স্লট খুঁজতে পারবেন। সাধারণত পরবর্তী চার সপ্তাহের জন্য স্লট খুঁজে দেবে ভ্যাকসিন ফাইন্ডার।

CoWinPaytmcovid vaccine

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার