শনিবার থেকেই কলকাতা পুরসভায় শুরু হল কোভিশিল্ডের টিকাকরণ। দুপুর ২টোর পর থেকে ৪৫ উর্ধ্বদের কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়েছে। অন্যদিকে, সোমবার থেকে দু'দফায় টিকা দেওয়া হবে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে। কোনও স্লট বুকিং ছাড়াই সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬০ উর্ধ্বদের টিকা দেওয়া হবে। এরপর দুপুর ১টা থেকে ৪টে পর্যন্ত ৪৫ উর্ধ্বদের টিকা দেওয়া হবে। তবে তার জন্য আগে থেকে স্লট বুক করতে হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে।