শিশুদের (Child vaccination) টিকা দিতে তৈরি মার্কিন সংস্থা ফাইজার। সংস্থার পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
৫ থেকে ১১ বছর বয়সি শিশুদেরও এ বার কোভিড টিকা দেওয়ার জন্য ‘ফাইজার’ যাবতীয় প্রস্তুতি শেষ করেছে। প্রাপ্তবয়স্কদের টিকার মতো এই টিকাও ফাইজার বানিয়েছে ‘বায়োএনটেক’-এর সহযোগিতায়।
বায়োএনটেক-এর সহ প্রতিষ্ঠাতা চিকিৎসক ভোজলেম তাওরেসি জার্মানির সংবাদমাধ্যম ‘দার স্পিগেল’-কে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, “৫ বছর থেকে ১১ বছর বয়সি শিশুদের যাতে অবিলম্বে এই কোভিড টিকা দেওয়া সম্ভব হয়, সে জন্য আমরা বিশ্বজুড়ে ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছিলাম। শিশুদের ক্ষেত্রে টিকার কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে আমরা নিশ্চিত। সেই ট্রায়ালের ফলাফল এ বার আমরা জমা দেব আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-র কাছে। দ্রুত অনুমোদনের জন্য।’’
এই অনুমোদন মিললেই টিকা পাবে একদম খুদেরাও।