Delta variant : এক টিকাতেই ডেল্টা রুখবেন করোনাজয়ীরা, বলছে গবেষণা

Updated : Jul 04, 2021 14:06
|
Editorji News Desk

করোনাজয়ীদের জন্য ভাল খবর৷ কোভিশিল্ডের মাত্র একটি টিকাতেই ডেল্টা রুখতে পারবেন তাঁরা। করোনা থেকে সেরে উঠে একটি বা দু’টি টিকা নিয়েছেন যাঁরা, ডেলটা রূপকে প্রতিরোধ করার ক্ষমতা তাঁদের সবচেয়ে বেশি। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর গবেষণায় এমনই তথ্য উঠে এল। পরীক্ষায় জানা গিয়েছে, সংক্রমিত না হয়ে যাঁরা একটি বা দু’টি টিকা নিয়েছেন, তাঁদের চেয়ে কোভিড থেকে সেরে উঠে টিকা নেওয়া মানুষের শরীরে ডেলটাকে প্রতিরোধ করার ক্ষমতা বেশি।

জীববিজ্ঞান সংক্রান্ত গবেষণা প্রকাশিত হয় যে ওয়েবসাইটে, সেখানে আইসিএমআর-এর এই নয়া গবেষণার কথা উঠে এসেছে। করোনা থেকে উঠে টিকা নেওয়া এবং সংক্রমিত না হয়ে টিকা নেওয়া রোগীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যবেক্ষণ করে এই পরীক্ষা চালিয়েছেন আইসিএমআর, পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি, পুণের আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, কম্যান্ড হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের গবেষকরা।

ICMR

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার